সাতকানিয়ায় সেরা ছমদরপাড়া প্রাথমিক বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ছমদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরস্কার পেয়েছে।
১১ আগস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ পুরস্কার দেওয়া হয়।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ইসকান্দর নুরীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন দক্ষিণ কাঞ্চনা গুরগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম।