সাতকানিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলায় দুই দিনের স্বাস্থ্য ও পুষ্টি মেলা গত ৩০ আগস্ট শেষ হয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়। গত ২৯ আগস্ট দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। মেলার শেষ দিন দুপুরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম ম মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক মওদুদ হোসেন ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক হাসিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন-নবী, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আবদুল মন্নান, সেভ দ্য চিলড্রেন সাতকানিয়া কার্যালয়ের কর্মকর্তা মো. শাহাবুদ্দিন প্রমুখ।
মেলায় ১৬টি স্টল স্থান পায়। এ ছাড়া শেষ দিনে সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে।