সাতবাড়িয়া ইউপির নয় নম্বর ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ১১ মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপনির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আহমদ হোসেন (বৈদ্যুতিক পাখা) ৬৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর এই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য নুর মোহাম্মদ মারা যাওয়ায় পদটি শূন্য হয়।