সাত্তার চৌধুরী পুঁথিশালায় সৈয়দ হাসান মাইজভান্ডারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট পুঁথি সংগ্রাহক আবদুস সাত্তার চৌধুরী পুঁথিশালা সম্প্রতি পরিদর্শন করেছেন মাইজভান্ডার দরবার শরিফের হক মঞ্জিলের পীর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। এ সময় তিনি পুঁথিশালায় মারফতি, মুর্শিদি, বাউল ও মাইজভান্ডারী গানের শতবর্ষের প্রাচীন পাণ্ডুলিপির পাশাপাশি হাজার বছরের তালপাতার পাণ্ডুলিপি এবং উপমহাদেশের সবচেয়ে ছোট এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই হরফে লেখা দুটি পবিত্র কোরআন শরিফ দেখে অভিভূত হন। তিনি বলেন, আবদুস সাত্তার পুঁথিশালাটি বাংলা সাহিত্য ও মাইজভান্ডারী দর্শনের গবেষণাকাজে সহায়ক হবে। এসব সংগ্রহ যত্ন করে রক্ষণাবেক্ষণের জন্য পুঁথিশালার তত্ত্বাবধায়ক ও পুঁথি গবেষক ইছহাক চৌধুরীকে তিনি ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।