সাত্ত্বিকের উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন সাত্ত্বিকের উদ্যোগে ‘একাত্তরের আলোকে রাষ্ট্রভাবনা: তারুণ্যের বর্তমান ও ভবিষ্যৎ’ শিরোনামে আলোচনা অনুষ্ঠান ২২ আগস্ট নগরের কে বি আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সাত্ত্বিকের সভাপতি সঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও দেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান, দ্য ডেইলি স্টার চট্টগ্রামের ব্যুরোপ্রধান এ কে এম রইসুল হক বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, জিনবোধি ভিক্ষু, মোহাম্মদ মঈনুদ্দিন, সুদীপ্ত দেব প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে ও তা বিশ্লেষণ করে স্বাধীনতার চেতনায় তরুণদের পথচলার আহ্বান জানান। মুক্ত আলোচনায় অংশ নেন প্রথম আলো বন্ধুসভা, চারুলতা, স্রোত, করুণা, চট্টগ্রাম তরুণ লেখক সংগঠন, দীপশিখা, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও জিনিয়াস স্টুডেন্ট ফোরামের সদস্যরা। বিজ্ঞপ্তি।