সাদ মুছা শিল্পপার্কের আরও একটি প্রকল্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদ মুছা শিল্পপার্কের সহযোগী প্রতিষ্ঠান রোকেয়া স্পিনিং মিলসের প্রকল্প ভবন ১০ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। এ সময় সাদ মুছা শিল্পপার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, পূবালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, শিল্পপার্কের পরিচালক মঈন উদ্দীন আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংক কর্মকর্তা ফজলুল হক, আজিজুল হক, আকতারুল আলম, ওমর প্রমুখ উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধনের পর অতিথিরা সাদ মুছা শিল্পপার্কের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।’