প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে হয়ে গেল ফ্যাশন হাউস সাদাকালো আয়োজিত পোশাক প্রদর্শনী ‘সাদাকালো ইন কিউবিজম আর্ট’। ১২ থেকে ২০ জুন পর্যন্ত এটি চলে। শাড়ি, সালোয়ার–কামিজ, টপ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি পোশাক ছিল এতে। উদ্বোধনী দিনে এসব পোশাক নিয়ে আয়োজন করা হয়েছিল এক ফ্যাশন শো।