সাদাকালোয় ওয়ারফেজের টিপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদাকালো তাঁর প্রিয় রং। ঢাকার লালমাটিয়ায় তাঁর বাড়ির গৃহসজ্জা দেখে তা সহজেই বোঝা গেল। তবে অন্য রঙের পোশাক পরেন না, তা নয়। নীল, চাপা সাদা ও ধূসর রঙের পোশাকও বেছে নেন মাঝেমধ্যে। জিনস-টি-শার্ট, কানে দুল আর লম্বা চুল—এসব নিয়েই ওয়ারফেজের দলনেতা ও ড্রামার টিপু। কালো ওয়ারফেজ ব্যান্ডের ’থিম কালার’। সব সময়ই তাই কালো রং প্রাধান্য পায় টিপুর কাছে। ছোটবেলা থেকেই টি-শার্টের প্রতি বিশেষ দুর্বলতা টিপুর। রালফ লরেন, পোলো ও লিভাইস ব্র্যান্ডের টি-শার্টই সাধারণত পরেন। এর বাইরে দেশীয় ব্র্যান্ডের পোশাকও পরে থাকেন। জিনসের মধ্যে লিভাইসই তাঁর পছন্দের তালিকায় শীর্ষে। টিপু বলেন, সাধারণত রক মিউজিক যাঁরা করেন, তাঁদের বিশেষ স্টাইল থাকা ভালো। যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আমি নিজেও সেই চেষ্টা করেছি একটু ভিন্ন ধরনের স্টাইল করতে।ফরমাল পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না টিপু। তবে পারিবারিক দাওয়াত বা বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পরেন তিনি। আড়ং, ও টু ও কে-ক্রাফটের বাইরে স্ত্রী ফারজানা আলমের ডিজাইন করা পাঞ্জাবি পরেন। পাঞ্জাবির সঙ্গে বাটা বা হাস-পাপ্পিসের স্যান্ডেল। জুতার মধ্যে প্রাধান্য দেন রিবোক, টাপার, কুমা, নাইকি ও অ্যাডিডাসকে। এসবই নানা সময়ে পরেন। আর কনসার্টের সময় সাজপোশাক থাকে একেবারেই অন্য রকম। থ্রি কোয়ার্টার প্যান্টের সঙ্গে হাতকাটা টি-শার্ট। দুই কানে সব সময় থাকে রুপার দুল। দুল ছাড়া অন্য কোনো অনুষঙ্গ ব্যবহার করেন না। ড্রাম বাজান বলে হাতে কিছু পরেন না। একসময় টিসোট, সিটিজেনের ঘড়ি পরলেও এখন পরেন না। সুগন্ধি ব্যবহার করেন তিনি। একেক সময় একেক সুগন্ধি। কখনো নটিকা, কখনো সিকে আবার কুল ওয়াটার, পিওর ব্লু বেছে নেন টিপু। আফটার শেভের ক্ষেত্রে ওল্ড স্পাইস ও ডেনিমই নিয়মিত ব্যবহার করেন। সানগ্লাসের মধ্যে রে-ব্যানই তাঁর প্রিয়। যেখানেই যান কেনাকাটা করেন অনেক। যেহেতু চুল বড়, তাই নিয়মিত চুলের যত্ন নেন। সপ্তাহে তিন দিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করেন। এই ড্রামার একেবারে মাংসে-ভাতে বাঙালি! তবে প্রতিদিন ব্যায়াম করতে ভোলেন না। আর সকালে ঘুম থেকে উঠে এক চামচ মধু খান। অবসরে তবলা বাজান টিপু। সুযোগ পেলেই পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখেন। ডিভিডি সংগ্রহ করা তাঁর শখ। আর ল্যাম্পশেডের আলোছায়া তাঁকে মুগ্ধ করে। এই হলেন ওয়ারফেজের টিপু।