সাদাছড়ি দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে লিও জেলা-৩১৫-বি ৪ ও দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে। গত শুক্রবার জিইসি মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি লায়ন্স চক্ষু হাসপাতালে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারও হাতে সাদাছড়ি দেখলে তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আলোচনা সভায় বক্তব্য দেন লায়ন্স জেলা গভর্নর আসলাম চৌধুরী, সাবেক জেলা গভর্নর নাজমুল হক চৌধুরী, এস এম ইসহাক, জাকিরুল ইসলাম ও চৌধুরী শামীম মোস্তফা। সভাপতিত্ব করেন দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।