সাদার শুভ্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্রতার ছোঁয়ায় জমকালো ফ্যাশন শোতে মডেলরা। ছবি: সৈকত ভদ্র
শুভ্রতার ছোঁয়ায় জমকালো ফ্যাশন শোতে মডেলরা। ছবি: সৈকত ভদ্র

মিলনায়তনের সবখানেই সাদার ছোঁয়া। শীতের আগে আগে সাদার এ শুভ্রতায় বাজারে এল লাক্সের নতুন পণ্য—লাক্স বডিওয়াশ। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ১৬ নভেম্বর সন্ধ্যায় ফ্যাশন শোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো লাক্স বডিওয়াশের। পাঁচটি ভিন্ন সৌরভে এ বডিওয়াশ বাজারে পাওয়া যাবে।

পাঁচটি বডিওয়াশ দর্শকদের সামনে তুলে ধরা হয় পাঁচটি কিউয়ে। শুরুতেই সুরের তালে তালে মুমু কালেকশনের পোশাকে মঞ্চে আসেন মডেলরা। নীল-সাদা জর্জেট শাড়ির সঙ্গে হাতা কাটা ব্লাউজ, সাদা থ্রি পিস-লম্বা ওড়না, শাড়ির পাড় ও ব্লাউজে কালো চেকের সাদা শাড়ির সঙ্গে ‘ওয়েক মি আপ’ সৌরভের বডিওয়াশ নিয়ে মঞ্চে আসেন তাঁরা।
দ্বিতীয় কিউতে ছিল ডিজাইনার শাহরুখ আমিনের পোশাক। মাথায় পালক পরে সাদা পোশাকের সঙ্গে ওড়না, ওড়নায় ছিল গোলাপি রঙের ছোঁয়াও। মডেলদের হাতে শোভা পায় ‘সফট টাচ’ সৌরভের বডিওয়াশ।

সাদার প্রাধান্যে তৃতীয় কিউতে ছিল ডিজাইনার ফারাহ আনজুম বারির পোশাক। ‘ম্যাজিক্যাল স্পেল’ সৌরভের বডিওয়াশটি মঞ্চে আনা হয়। পোশাকের মধ্যে ছিল বিভিন্ন নকশার গাউন আর সিল্কের শাড়ি।
চতুর্থ কিউতে ডিজাইনার সেভলানা ডুবোস্কার পোশাকের সঙ্গে মডেলরা মঞ্চে নিয়ে আসেন ‘ভেলভেট টাচ’ সৌরভের বডিওয়াশ। পঞ্চম কিউতে মডেলরা মঞ্চে আনেন হোয়াইট ইমপ্রেস সৌরভের বডিওয়াশ। ডিজাইনার হুমায়রা খান ও আনোখির পোশাকে সাজেন তাঁরা।

সর্বশেষ লেজার আলোর সঙ্গে নৃত্যের মাধ্যমে উন্মোচন করা হয় লাক্স বডিওয়াশ। এগুলো নিয়ে আসেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন, মৌসুমী হামিদ, স্বর্ণা, টয়া, মাশিয়া, প্রসূন ও সামিহা। অনুষ্ঠানে ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আক্তার বলেন, ‘সব মানুষের কথা মাথায় রেখেই লাক্স এবার বাজারে নিয়ে এসেছে বডিওয়াশ। আশা করি, এ পণ্যটিও সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

শুভ্রতার ছোঁয়ায় জমকালো ফ্যাশন শোতে মডেলরা। ছবি: সৈকত ভদ্র
শুভ্রতার ছোঁয়ায় জমকালো ফ্যাশন শোতে মডেলরা। ছবি: সৈকত ভদ্র
ছবি: সৈকত ভদ্র
ছবি: সৈকত ভদ্র