সাদার্ন, আইআইইউসি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির খবর
সাদার্ন বিশ্ববিদ্যালয়: সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে সেমিস্টারে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। মোট নয়টি বিভাগে এক হাজার ২০০ জন শিক্ষার্থী এই সেশনে ভর্তি করা হবে। বিভাগগুলো হলো ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি, আইন, ইংরেজি, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের অধীনে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ারও সুযোগ রয়েছে।অক্টোবর ২০১১ থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে, যা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। ডিসেম্বর মাসের ১৫-২৫ তারিখের মধ্যে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সাদার্ন ইউনিভার্সিটির মেহেদীবাগ ক্যাম্পাসে ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এ ছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.southern-bd.info)।আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্প্রিং সেশনে নয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্ট্যাডিস বিভাগে ৫০ জন, দাওয়ায় অ্যান্ড ইসলামিক স্ট্যাডিস বিভাগে ৩৫ জন, কম্পিউটার কৌশল বিভাগে ৭০ জন, তড়িৎ কৌশল বিভাগে ৮০ জন, ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ৪০ জন, ফর্মেসি বিভাগে ৫০ জন, ব্যবসায় প্রশাসন বিভাগে ৪৫৫ জন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ১১০ জন, আইন বিভাগে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন প্রক্রিয়া অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা ডিসেম্বর থেকে। এ সেশনে ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iiuc.ac.bd) থেকে পাওয়া যাবে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্স কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর। ২৮ অক্টোবর বেলা দুইটা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্প্রিং সেশনে ছয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। স্থাপত্য বিভাগে ২০ জন, ব্যবসায় প্রশাসন বিভাগে ২৫০ জন, ইংরেজিতে ৮০ জন, অর্থনীতিতে ৪০ জন, কম্পিউটার কৌশল বিভাগে ৪০ জন, তড়িৎ কৌশল বিভাগে ৪০ জন ও আইন বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন-প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।পরীক্ষার সময়সূচি: কম্পিউটার কৌশল বিভাগের ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর প্রবর্তক সার্কেলের একাডেমিক বিল্ডিং-২ (ষষ্ঠ তলা), তড়িৎ কৌশল বিভাগের পরীক্ষা ১৭ অক্টোবর, আইন বিভাগের (এলএলবি) ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর প্রবর্তক সার্কেলের একাডেমিক বিল্ডিং-২ (তৃতীয় তলা)-এ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.puc.ac.bd) থেকে পাওয়া যাবে।