সাদার্ন ইউনিভার্সিটিতে 'সমসাময়িক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যারিয়ার অর্জনে সাদার্ন ইউনিভার্সিটিতে ‘সমসাময়িক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি’ বিষয়ক কর্মশালা গত বৃহস্পতিবার ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সব ধরনের প্রতিকূল চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে প্রমাণ করে কীভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব, এ ব্যাপারে সঠিক নির্দেশনা ও পরামর্শ প্রদানে এ কর্মশালার আয়োজন করা হয়। একাডেমিক কোর্সের অংশ হিসেবে বিবিএর শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন মাকের্টিং বিভাগের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।

এতে অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় বিবিএ ফাইনাল সেমিস্টারের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন। বিজ্ঞপ্তি