সাদার্ন ট্যালেন্ট পুরস্কারের চূড়ান্ত পর্বের প্রতিযোগী বাছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয় আয়োজিত সাদার্ন ট্যালেন্ট পুরস্কারের চূড়ান্ত পর্বের জন্য সেরা ১০ জন প্রতিযোগীকে মনোনীত করা হয়েছে। ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাছাইয়ের কাজ সম্পন্ন হয়। বাছাই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান আলী আশরাফ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান এবং সাধারণ শিক্ষা বিভাগের অধ্যাপক হাসিনা জাকারিয়া।
বাছাইপর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত এবং নৃত্যশিল্পী স্বপন দাস। স্বাগত বক্তব্য দেন সৌরভ শাখাওয়াত।
উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর সাদার্ন ট্যালেন্ট পুরস্কারের অডিশন রাউন্ড শুরু হয়। বিজ্ঞপ্তি।