সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামের দৃষ্টিতে বিজ্ঞানবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ‘ইসলামের দৃষ্টিতে বিজ্ঞান’ শিরোনামে সম্প্রতি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মইনুদ্দিন আহমেদ খান। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি।