সাদার্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা। মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিজেএমইএর প্রথম সহসভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, অধ্যাপক সালেহ জহুর, আ ন ম আবদুল মোক্তাদীর, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান প্রমুখ।
মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও শুধু উদ্যোক্তা হওয়ার বাসনায় শিক্ষা অর্জনে আমাকে পাড়ি জমাতে হয়েছে বিদেশে। অথচ আপনারা এতই ভাগ্যবান যে দেশে বসেই উদ্যোক্তা হওয়ার শিক্ষা নিতে পারছেন। আশা করি, এই শিক্ষা ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করবেন।’
এবার মেলায় ১০৫ জন শিক্ষার্থী ২২টি স্টলে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী উপস্থাপন করে। পণ্যসামগ্রীর মধ্যে প্রসাধনী, বাচ্চাদের পোশাক, বিভিন্ন ধরনের শো-পিস, জুয়েলারি পণ্য প্রভৃতি রয়েছে। বিজ্ঞপ্তি।