সাদার্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ১৮তম একাডেমিক কাউন্সিলের সভা সম্প্রতি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থায়ী ক্যাম্পাস, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের ডিগ্রি অনুমোদন, বিভিন্ন বিভাগের একাডেমিক রিপোর্ট, সিলেবাস, মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপাচার্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আ ন ম আব্দুল মোক্তাদীর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুঈন উদ্দিন আহমেদ খান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মোজাম্মেল হক, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান নুরুল মোস্তফা, ইংরেজি বিভাগের প্রধান সামসুজ্জামান খান, ফার্মাসি বিভাগের প্রধান মহিউদ্দিন চৌধুরী, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।