সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে উৎপাদন পরিকল্পনা এবং নিয়ন্ত্রণবিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন আবুল খায়ের স্টিল প্রোডাক্টস লিমিটেডের ফিনিশিং বিভাগের প্রধান মো. আবদুর রাজ্জাক। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা। বিজ্ঞপ্তি।