সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে সহশিক্ষা কার্যক্রমবিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাদার্ন বিশ্ববিদ্যালয় এবং দেশ জবসের যৌথ উদ্যোগে এই কর্মশালার প্রধান আলোচক ছিলেন ডন কনসালটেন্সির প্রধান প্রশিক্ষক জি সামদানি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান এবং কর্মশালার উদ্বোধন করেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান।
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ৯৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এ সময় প্রধান প্রশিক্ষক পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে কীভাবে দক্ষ হওয়া যায়, সে–সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় সরওয়ার জাহান বলেন, ক্যারিয়ারের জন্য ভালো ফল যেমন প্রয়োজন, তেমনি পড়ালেখার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা, অভিনয়, আবৃত্তি, সংগীত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন সরওয়ার জাহান। বিজ্ঞপ্তি