সাদার্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাহকসেবাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় প্রশিক্ষকের সঙ্গে শিক্ষার্থীরা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় প্রশিক্ষকের সঙ্গে শিক্ষার্থীরা

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে একবিংশ শতাব্দীর গ্রাহকসেবাবিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মূলত প্রতিযোগিতামূলক বিশ্বে গ্রাহকসেবাকে আরও যুগোপযোগী করতে সঠিক নির্দেশনা ও পরামর্শ দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলালিংকের চট্টগ্রাম বিভাগীয় গ্রাহকসেবাবিষয়ক ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শরীফুজ্জামান। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণে সহায়ক ভূমিকা রাখবে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিবিএর ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।