
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রিল্যান্স আউটসোর্সিং–বিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন আউটসোর্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. জামালউদ্দিন। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আ ন ম আব্দুল মোক্তাদীর।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ইসরাত জাহান ও মো. জামালউদ্দিন। পরে প্রশিক্ষক মো. জামালউদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বৃক্ষরোপণ: পরিবেশের সুরক্ষাকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পালন করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি নগরের আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান প্রমুখ। পরে সবাই ক্যাম্পাসে নানা ধরনের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন। বিজ্ঞপ্তি।