সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিস বিভাগ থেকে সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন মুঈন উদ্দীন আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনতাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শফিক উদ্দিন আহমেদ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবারও যারা স্নাতক শেষ করেছে, তারাও প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে দেবেন বলে আমি আশাবাদী।’ বিজ্ঞপ্তি।