সাদার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল ও সাদার্ন বিশ্ববিদ্যালয়। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শরীফুজ্জামান। ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক মির্জা তারিক বেগ অংশগ্রহণকারী শিক্ষকদের প্রশিক্ষণ দেন।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদ তুলে দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক ম্যাট পুসে ও সাদার্ন বিশ্ববিদ্যালযের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। বিজ্ঞপ্তি।