সাদার্ন বিশ্ববিদ্যালয়ে 'গুগল অ্যান্ড্রয়েড স্টাডি জ্যাম' কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ‘গুগল অ্যান্ড্রয়েড স্টাডি জ্যাম’ শীর্ষক কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও গুগল ডেভেলপার গ্রুপ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে গত ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই কার্যক্রম।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নুরুল মোস্তফার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহউপাচার্য শরীফুজ্জামান। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, আসিফ ইকবাল, প্রশিক্ষক শাহাদাত হোসেন, শফিউল হাসান, রাব্বী আল মামুনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা
সহ–উপাচার্য শরীফুজ্জামান বলেন, তরুণদের মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনাময় আলোকিত বাংলাদেশ। আমাদের দেশের মেধাবীদের মেধা যদি নতুন নতুন প্রযুক্তি উন্নয়নে ব্যবহার করা যায় তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
দক্ষ ডেভেলপার তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশে নতুন এক হাজার অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরির উদ্যোগকে সামনে রেখে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে গুগল ডেভেলপার গ্রুপ, বাংলাদেশ । প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ২৫ জন শিক্ষার্থী। কর্মশালায় অল্প সময়ের মধ্যে প্রজেক্ট হস্তান্তর করায় তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।