সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সাদার্ন বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ফার্মেসি বিভাগের প্রধান মহিউদ্দিন চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রধান আলী আশরাফ, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান সৌরভ শাখাওয়াত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল এবং পুরকৌশল বিভাগের প্রধান আলী আশরাফ। বিজ্ঞপ্তি।