সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের উদ্যোগে কর্মশালা
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটবিষয়ক এক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সাদার্ন বিশ্ববিদ্যালয় ও নিউ হরাইজন কম্পিউটার লার্নিং সেন্টারের যৌথ উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।
কম্পিটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক নুরুল মুস্তফার সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ–উপাচার্য শরীফুজ্জামান এবং রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন নিউ হরাইজন কম্পিউটার লার্নিং সেন্টারের কর্মকর্তা জয় প্রকাশ ঘোষ। এই সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা খুরশিদ আহমেদ, সাজিদ হোসাইন প্রমুখ।
কর্মশালায় ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।