সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ৪০তম সভা ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন উপাচার্য মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, সদস্য কামাল উদ্দিন চৌধুরী, ইসরাত জাহান, ফেরদৌস খান, সহ–উপাচার্য শরীফুজ্জামান প্রমুখ। 
সভার সার্বিক কার্যবিবরণী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। মূল আলোচনায় ২০১৪-১৫ সালের প্রস্তাবিত ৩০ কোটি টাকার বাজেট বাস্তবায়ন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের অগ্রগতি, আয়-ব্যয়, সার্বিক মান উন্নয়ন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশ্ববিদ্যালয় পরিদর্শনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।