সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিএইচপি স্টিল কারখানা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসফরের অংশ হিসেবে সম্প্রতি সীতাকুণ্ডের বড় কুমিরায় অবস্থিত পিএইচপি গ্রুপের স্টিল কারখানা পরিদর্শন করেছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষা কীভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।
পরিদর্শক দলের নেতৃত্ব দেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক এম আতিকুর রহমান, মো. রাশেদুল হাসান, গাফ্ফার হোসেন শাহ ও আতিকুর রহমান।
এ সময় পিএইচপির স্টিল কারখানার ব্যবস্থাপক শফিকুর রহমান শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। তাঁকে সহযোগিতা করেন প্রকৌশলী মো. ইমরান হোসাইন চৌধুরী, মো. মোজাম্মেল হক ও সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।