
ব্রিটিশ কাউন্সিল ইংরেজি পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও চুক্তি সই অনুষ্ঠান সম্প্রতি সাদার্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল ও সাদার্ন বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পড়া বিষয়ে একটি চুক্তি সই হয়।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক ম্যাথু পিউজি, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহউপাচার্য শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আ ন ম আব্দুল মোক্তাদীর, ইংরেজি বিভাগের প্রধান শামসুজ্জামান, ব্রিটিশ কাউন্সিলের গ্রন্থাগার ব্যবস্থাপক সরওয়াত রেজা, গবেষণা সেন্টারের কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ।
ব্রিটিশ কাউন্সিল ইংরেজি পড়া প্রতিযোগিতায় প্রথম হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. হামিদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি পড়া প্রতিযোগিতার সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো. হাসান। বিজ্ঞপ্তি।