সাদার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ৪৩তম ট্রাস্টি বোর্ডের জরুরি সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী, সহ–উপাচার্য শরীফুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ট্রাস্টি সদস্য ইসরাত জাহান, ফেরদৌস খান আলমগীর, আবদুস সালাম প্রমুখ। সভার কার্যবিবরণী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। বিজ্ঞপ্তি