সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট-বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট–বিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের হোটেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রামের হোটেল র্যা ডিসন–ব্লুর ব্যবস্থাপক (ফুড অ্যান্ড বেভারেজ) নাভিদ আহসান চৌধুরী।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন ৮২ জন শিক্ষার্থী। কর্মশালার পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের হোটেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টর শিক্ষক আলী একরামুল হক ও শারমিন সুলতানা। বিজ্ঞপ্তি।