সাদার্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ১৩ আগস্ট শেষ হয়েছে। ১২ আগস্ট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ-উপাচার্য শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মোক্তাদীর, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান ও উন্নয়ন সংস্থা নওজোয়ানের ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন।
মেলায় ১৭টি স্টল স্থান পায়। এতে প্রায় ৯৮ জন শিক্ষার্থী তাঁদের বিভিন্ন পণ্যের প্রদর্শনী করেন।
অতিথিরা বলেন, দেশের ৭০-৭৫ শতাংশ মানুষ এখনো সুবিধাবঞ্চিত। একমাত্র উদ্যোক্তারাই পারবে দেশকে মধ্যম আয়ে উন্নীত করতে। তবে উদ্যোক্তাদের মধ্যে পরিশ্রমী মানসিকতা থাকতে হবে।
এদিকে মেলার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি স্টলগুলো পরিদর্শন করেন। পরে আকর্ষণীয় স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।