সাদার্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিসেফ ঘোষিত শিশু অধিকার ও শিশু সুরক্ষায় ১০টি অধিকারকে সামনে রেখে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগ আয়োজন করল ‘শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় ব্যবসায় উদ্যোক্তা’ শীর্ষক দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই মেলা চলে ১৭ ও ১৮ ডিসেম্বর।
ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মোক্তাদীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ চট্টগ্রাম ডিভিশনের শিশু সুরক্ষা বিভাগের প্রধান শায়লা পারবিন লুনা, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান ও রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী।
মেলায় ২০টি স্টল অংশগ্রহণ করে। এতে ৯৮ জন শিক্ষার্থী তাদের উদ্ভাবিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী করেন। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন পণ্যের প্রশংসা করেন।
প্রধান অতিথি বলেন, শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ এবং সুন্দর আগামীর কর্ণধার। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও টেকসই উন্নয়নের জন্য শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।