সাদার্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ১৩তম উদ্যোক্তা মেলা ও ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলা চলে ১২ ও ১৩ এপ্রিল। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, অধ্যাপক নুরুদ্দিন চৌধুরী, সালে জহুর, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মোক্তাদীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান ও রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, তরুণ উদ্যোক্তাদের মানসিকভাবে শক্তি অর্জন করে লক্ষ্য ঠিক রেখে ব্যবসায় আসতে হবে। কারণ একজন উদ্যোক্তার সেই শক্তি রয়েছে, যা মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদার তত্ত্বাবধানে মেলায় ১২টি স্টল স্থান পায়।
মেলার সমাপনী দিনে প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ান-এর ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন। বিজ্ঞপ্তি।