সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গুগল মানচিত্র তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান ও রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী।

কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল মুস্তফার সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষক মো. আলমগীর।

প্রধান অতিথি বলেন, ‘প্রয়োজনীয় দক্ষতার অভাবে গুগল মানচিত্রে পরিপূর্ণভাবে আমরা আমাদের দেশকে তুলে ধরতে পারছি না।’ তিনি আশা করেন এই কর্মশালার মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীরা শিখতে পারবে কীভাবে ভালো মানচিত্র তৈরি করা যায়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।