প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদন তৈরি, দক্ষ নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাবিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে জব মার্কেট বিডি ডটকম। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আ ন ম আব্দুল মোক্তাদীর। বিশেষ অতিথি ছিলেন জব মার্কেট বিডি ডটকমের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবু হরিরা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শফিকুর রহমান খান।
সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।