সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘শিক্ষণ পদ্ধতি ও গভর্নেন্স’ শীর্ষক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হায়ার এডুকেশন কোয়ালিটি এনহানসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় কর্মশালার আয়োজন করা হয়। আইন বিভাগের উপদেষ্টা মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. নুরুল মোস্তফা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, অধ্যাপক এ জে এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায় বিভাগের প্রধান ইসরাত জাহান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আলী আশরাফ প্রমুখ। বিজ্ঞপ্তি।