সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার প্রোফাইল’–বিষয়ক কর্মশালা সম্প্রতি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। একাডেমিক কোর্সের অংশ হিসেবে বিবিএ শিক্ষার্থীদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষণ দেন গ্রামীণফোনের কর্মকর্তা মো. মেহেদী হাসান বিন গনি।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় বিবিএর ৬৩ জন শিক্ষার্থী অংশ নেন। এতে ক্যারিয়ার প্ল্যানিং ও উন্নয়ন, জীবনবৃত্তান্ত লেখার কৌশলসহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।