সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘রিসার্চ মেথডস, টুলস অ্যান্ড টেকনিকস ও সায়েন্টিফিক মেথড অব রিপোর্ট রাইটিং’–বিষয়ক কর্মশালা গত রোববার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের পাঠদান পদ্ধতিকে আরও যুগোপযোগী ও বিশ্বমানের করতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক মো. আইয়ুব ইসলাম ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাভেদ হোসেন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক এ জে এম নুরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, সহ–উপাচার্য এম আলী আশরাফ, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা।
উপাচার্য মো. নুরুল মোস্তফা বলেন, রিসার্চ করতে হলে আমাদের নানা রকম পদ্ধতি, উপাদান, কলাকৌশল, রাইটিংয়ের বৈজ্ঞানিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। গবেষণা ও অধ্যয়নের মাধ্যমে যুগোপযোগী পাঠদানপদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।