সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে স্টক মার্কেট সম্পর্কিত দ্বিতীয় কর্মশালা সম্প্রতি মেহেদিবাগের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সমন্বয়কারী ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। তত্ত্বাবধান করেন সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা। মোহাম্মদ মহিউদ্দীন বক্তব্যে বলেন, ‘শুধু বার্ষিক প্রতিবেদন দেখে শেয়ারবাজারে বিনিয়োগ করা উচিত নয়। বিনিয়োগকারীদের পুঙ্খানুপুঙ্খভাবে কোম্পানির প্রোফাইল পরীক্ষা করা দরকার।’