সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি কবিতাবিষয়ক দিনব্যাপী কর্মশালা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন ব্রিটিশ আর্ট স্কলার সাবরিনা মাহফুজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান।
প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রণোদনার সৃষ্টি করবে। উৎসাহিত করবে সাহিত্য নিয়ে তাঁদের সৃষ্টিশীলতাকে। বিজ্ঞপ্তি।