সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জব মার্কেট বিডি ডট কম ও সাদার্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সম্প্রতি ক্যারিয়ার সামিট-২০১৫ বিজিএমইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জব মার্কেট বিডি ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হোরাইরার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেন বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক মো. মাসুদুল হাসান, শার্ট মেকার গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক এম গোলাম নেওয়াজ, গ্রামীণফোনের চট্টগ্রামের রিজিওনাল হেড (টেকনোলজি) সঞ্জয় দাশ গুপ্ত, সিটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কায়েস চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক।
সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি।