সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতা। ১৯ জানুয়ারি নগরের মেহেদীবাগ ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আফিয়া ওয়াসিমা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন আইন বিভাগের জুলিয়েট জোয়ান টোসকানো ও ফার্মাসি বিভাগের মুক্তা মজুমদার।
প্রতিযোগিতার বিচারক ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, শিল্পী সাবিরা সুলতানা ও অনন্যা বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য এম আলী আশরাফ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, অধ্যাপক ইসরাত জাহান, বিভিন্ন অনুষদের ডিন ও উপদেষ্টা, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তারা।
প্রতিযোগীরা আবৃত্তি, গান, নাচ, অভিনয়, সাধারণ জ্ঞান ও ম্যাজিকসহ বিভিন্ন বিষয়ের ওপর তাঁদের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতার পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ শিক্ষা বিভাগের প্রধান শাখাওয়াত উল্লাহ চৌধুরী। প্রতিযোগিতায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডে ১০০ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হন। তৃতীয় রাউন্ড শেষে ১০০ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত পর্বে লড়ার টিকিট পান সেরা ছয়জন। সেখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হন। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে সনদ ও ট্রফি তুলে দেন। বিজ্ঞপ্তি