সাদার্ন বিশ্ববিদ্যালয়ে তারুণ্য উৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী তারুণ্য উৎসব আজ রোববার থেকে শুরু হচ্ছে। এ উৎসব চলবে ১ জুন সোমবার পর্যন্ত। সংস্কৃতিচর্চা , সৃজনশীলতা ও খেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উৎসবের অনুষ্ঠানমালায় থাকছে থিয়েটার কণ্ঠশীলনের পরিবেশনায় সাংস্কৃতিক উপস্থাপনা, সাদার্ন ট্যালেন্ট অ্যাওয়ার্ড-২০১৪ এর চূড়ান্তপর্ব, নবীনদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংলাপ, নাটক, চলচ্চিত্র, পরিবেশ বিতর্ক ও দক্ষ নেতৃত্ব তৈরির কৌশলবিষয়ক কর্মশালাসহ নানা কর্মসূচি। সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। বিজ্ঞপ্তি।