সাদার্ন বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্রিকেট গেম শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো দিনব্যাপী রবি ক্রিকেট মেনিয়া ‘খেলো, জিতে নাও পুরস্কার’। ক্রিকেট প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে এই ক্রিকেট গেম শোর আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। সহযোগিতায় ছিল কম্পিউটার সায়েন্স বিভাগ। প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন সহ–উপাচার্য শরীফুজ্জামান, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান নুরুল মোস্তফা, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের সমন্বয়ক রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।