সাদার্ন বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) উদ্যোগে তিন দিনব্যাপী দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত ২৭ সেপ্টেম্বর শেষ হয়।
বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্ট আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আতিকুর রহমান।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আতিকুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ক্যাডেটসহ ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা। বিজ্ঞপ্তি।