সাদার্ন বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা

নানা আয়োজনে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সম্প্রতি এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান। আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, আইন বিভাগের প্রধান আতিকুর রহমান, জুডিশিয়াল ম্যজিস্ট্রেট সিরাজ উদ্দিন শাহীন ও নিজাম উদ্দিন।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সঠিক নিয়মে সময়ের প্রতি সুবিচার করে সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে নিজেদের এবং সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে এটাই প্রত্যাশা।’
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি এতে গান পরিবেশন করে ব্যান্ডদল বিন্দু। বিজ্ঞপ্তি।