সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত সোমবার বিভাগের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা। অতিথি ছিলেন সহ–উপাচার্য শরীফুজ্জামান।
প্রধান অতিথি বলেন, গুণগত শিক্ষার মাধ্যমে প্রযুক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তবে ইন্টারনেটসহ প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সচেতন হতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকেরাই মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের সুশিক্ষায় ও আদর্শে ভালো শিক্ষার্থী তৈরি হবে। বিভাগের সহকারী অধ্যাপক জমির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক আসিফ ইকবাল প্রমুখ। পরে শিক্ষা-কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের উদ্দেেশ পরামর্শমূলক আলোচনা করেন শিক্ষক তাসনোভা আহমেদ। বিজ্ঞপ্তি।