সাদার্ন বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মেহেদীবাগ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এম আলী আশরাফ, বিভিন্ন অনুষদের ডিন ও উপদেষ্টা, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়াশোনা না করে শুধু ডিগ্রি নিলে জ্ঞান অর্জন হয় না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা বলেন, সততা ও ন্যায়কে হৃদয়ে ধারণ করে সুশিক্ষিত হতে হবে। নৈতিকতাহীন শিক্ষা কখনো দেশ ও মানুষের জন্য কল্যাণকর নয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের ওপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা। পরে নিজেদের বক্তব্যে নবীনেরা তাঁদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ শিক্ষা বিভাগের প্রধান শাখাওয়াত উল্লাহ চৌধুরী। বিজ্ঞপ্তি