সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মঈনুদ্দীন আহমদ খান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরীসহ শিক্ষার্থীরা।
সরওয়ার জাহান বলেন, গুণগত শিক্ষার ব্যাপারে সাদার্ন বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। যে উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছে, তা পূরণে কর্তৃপক্ষ আন্তরিকভাবে পাশে থাকবে।
বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করেন বিভাগের শিক্ষক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। পরে প্রধান অতিথি সরওয়ার জাহানকে ফুল দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের প্রধান মঈনুদ্দীন আহমদ খান। বিজ্ঞপ্তি।