সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী, উপ-উপাচার্য শরীফুজ্জামান, প্রতিষ্ঠাতা ও ট্রেজারার সরওয়ার জাহান এবং রেজিস্ট্রার জহির উদ্দিন আহমেদ।সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ৩৯ বছরে বাংলাদেশের অর্জন একেবারে কম নয়। সবার মাঝে দেশাত্মবোধ জাগিয়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ইশরাত জাহান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান কাজী নাজমুল হুদা, আইন বিভাগের প্রধান মহিউদ্দিন খালেদ। বিজ্ঞপ্তি।